1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জোর প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন। চলছে জোর প্রস্তুতি। প্রথম পর্বের অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থীরা। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থীরা। ইজতেমাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ভূমিকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

৩১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। ১৬০ একর ময়দানে চলছে সামিয়ানা টানানোর কাজ। ময়দানের উত্তর-পশ্চিম কোনে এরইমধ্যে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের ওযু খানা, পয়নিষ্কাশন ব্যবস্থাসহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। নদীর ওপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশেপাশের জেলার তাবলীগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন।

ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দিয়ে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন মুরুব্বীরা।

ইজতেমাকে ঘিরে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদপন্থীদের বিরোধ কাটেনি। এ অবস্থায় আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এদিকে, ৫৮তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব হওয়ার কথা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park