নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, ইউএনডিপির সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ চলছে, সুষ্ঠু ভাবে ভোটার তালিকা শেষ হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের।
এম এম নাসির উদ্দিন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সব ভালো, সব খারাপ তা বলতে পারছি না, সুপারিশ অনেক দেয়া যায়, বাস্তবায়ন কঠিন। নিবাচন কমিশনের কাজে বাধা হয়ে দাঁড়ায় এমন প্রস্তাব দিলে কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে। নিবাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
Leave a Reply