অনিবার্য কারণবশত সাত কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত সাত কলেজের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
এর আগে রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে রবিবার মধ্যরাতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে এলে ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাবির সোমবারের ক্লাস ও পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply