1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে: পরীমনি

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ব্যবাসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিনদার হয়ে সম্প্রতি আলোচনায় আসেন উঠতি সঙ্গীতশিল্পী শেখ সাদী। এই গায়ককে নিয়ে পরীমনি তার ফেইসবুকের ওয়ালে একাধিক পোস্ট করেছেন। এ থেকে গুঞ্জন ছড়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

এরপর মঙ্গলবার (২৮ জানুয়ারি) শেখ সাদীকে নিয়ে আবারও পোস্ট দিয়েছেন পরীমনি। গায়কে নতুন গান ‘কুফা’র জন্য শুভকামনা জানিয়ে তিনি এ পোস্ট করেন। পাশাপাশি এই গায়কের নতুন গানের পোস্টারও শেয়ার করেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

কিছুদিন আগে সাদীকে নিয়ে পরীমনি এক পোস্টে লিখেছেন, পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।

এর আগে অভিনেত্রীর শেয়ার করা আরেক ভিডিওতে পরীমনির ছেলে রাজ্য’র সঙ্গে শেখ সাদীকে খুনসুটি করতে দেখা যায়।

এদিকে পরীমনির সঙ্গে প্রেম প্রসঙ্গে শেখ সাদী গণমাধ্যমকে বলেন, পরীমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।

অন্যদিকে শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী। তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park