লন্ডন ক্লিনিক চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদগ্রীব।
এদিকে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালেক আশাবাদ প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে রোজার ঈদ করার পর দেশে যাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার।
Leave a Reply