বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেভেন সিস্টার্স নিয়ে আমরা যেমন নাক গলাই না, তেমনি পার্বত্য অঞ্চল নিয়েও প্রতিবেশী দেশের নাক গলানো উচিত নয়।
দুপুরে (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশি প্রফেশনাল’স আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধু পাহাড়ি থাকবে, অন্য কেউ থাকবে না, তা হতে পারে না। সমতল ও পাহাড়ি জনগোষ্ঠির জনগণ সমান নিরাপত্তা পাবে বলে জানান তিনি।
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ মুজিবুর রহমান পাহাড়ীদের বাঙালি বানানোর চেষ্টা করেছিলেন আর তার মেয়ে স্বৈরাচার হাসিনা শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি তৈরি করেছিলো। পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পাহাড়ের এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয়া হবে না বলে জানান বক্তারা।
Leave a Reply