সঠিক ব্যক্তির হাতে সাহায্য না পৌঁছানোর ফলে সামাজিক সুরক্ষার নামে প্রায় ৫০ শতাংশ অর্থের অপচয় হচ্ছে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তার মতে, সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্র্য ঘোচানো সম্ভব নয়। এজন্য নগদ সহায়তা নির্ভর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে কর্মমুখী সহযোগিতায় রুপান্তর করার তাগিদ তার।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, দারিদ্র্য ঘোচাতে সবার আগে একটি নির্ভুল তথ্য ভান্ডার প্রয়োজন। তথ্য উপাত্তের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষার বরাদ্দে স্বচ্ছতা বজায় রাখা যায়নি।
উপদেষ্টা বলেন, দেশ থেকে দারিদ্র্য ঘোচাতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না, একই সাথে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তর এবং তাদের প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করতে হবে। পিছিয়ে পড়া নারী শিশুদের ভাগ্য উন্নয়নে তাদের স্বনির্ভর করার মতো প্রকল্প নেওয়ার তাগিদ দেন উপদেষ্টা। দুর্নীতি অনিয়ম বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিতে একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে দিতে বিশ্বব্যাংকের কাছে অনুরোধ জানান উপদেষ্টা।
Leave a Reply