প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেয়া হয়।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে বলে প্রত্যাশা তার।
বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশনের প্রধান, সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের মানুষের অতীত অভিজ্ঞতা শুধুই হেনস্তা ও অবমাননার। তিনি জানান, কমিশনগুলোর রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে। এসব সুপারিশ বাস্তবায়নে সবাই একমত হবে বলে প্রত্যাশা তার।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা।
Leave a Reply