1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৫ বছর পর সিনেমায় নাঈম

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নাটকের অভিনেতা এফ এস নাঈম। সিনেমায়ও অভিনয় করেছেন। তবে ১৫ বছর আগে। ২০১০ সালে ‘জাগো’ নামে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর কেটে গেছে দেড় দশক। অবশেষে আবারও সিনেমার পর্দায় আসছেন এ অভিনেতা।

চলতি মাসেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জলে জ্বলে তারা’ নামে একটি সিনেমা। এতে অভিনয় করেছেন নাঈম। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

এতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এ সিনেমা প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমার কাছে মনে হয় না দর্শক থেকে বেশি দূরে ছিলাম। কেননা আমি সব শাখায় (নাটক ও ওটিটি কনটেন্ট) কাজ করছি।

তবে প্রেক্ষাগৃহ থেকে একটু দূরে ছিলাম। দীর্ঘদিন পর আবারও আমার সিনেমা মুক্তি পাচ্ছে এটা অবশ্যই আমার জন্য ভিন্ন অনুভূতির। আশা করব, যে কজন মানুষ আমার সিনেমাটি দেখবেন, তারা যেন ভালো-মন্দ যাই লাগুক না কেন সেটা নিয়ে মন্তব্য করেন।’

অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়, এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক সিনেমাপ্রেমী আছেন যারা দেশের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। সেই মানুষগুলোও যদি দেখেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। অনুদান বলেন আর যাই বলেন, কোনো শিল্পী বা নির্মাতা চান না তার সিনেমা খারাপ হোক। আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park