ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় এগারো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে সাতজনকে ভর্তি রাখা হয়েছে। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি শনিবার বেলা পৌনে বারোটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মারধর ও আটকে রাখার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a Reply