1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে মসজিদে নববীর ইফতারে নতুন নিয়ম জারি

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

পবিত্র রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে মদিনার মসজিদে নববীতে ইফতারের ব্যবস্থা নিয়ে কিছু নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। সেই সাথে নতুন নির্দেশিকা চালু করা হয়েছে খাবার সরবরাহকারীদের জন্য।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় সংবাদমাধ্যম গালফ নিউজ।

এ প্রতিবেদনে বলা হয়, পরিষেবা প্রদানকারীদের এই বছর স্ট্যান্ডার্ড মেনুর পাশাপাশি দুটি অতিরিক্ত খাবার অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়া হবে, যা আরও বৈচিত্র্য আনবে মুসল্লিদের ইফতারের খাবারে।

দুই পবিত্র মসজিদের যত্নের জন্য সাধারণ কর্তৃপক্ষ নির্দিষ্ট করেছে যে প্রয়োজনীয় ইফতার মেনুতে খেজুর, রুটি, দই, মোড়ানো টিস্যু এবং পানি অন্তর্ভুক্ত থাকবে।

তবে, মদিনার খাবার সরবরাহকারীরা এখন বাদাম, কাপকেক, পাই, মামুল, ক্রিম বা স্টাফড খেজুর জাতীয় আইটেম যোগ করতে পারবেন।

পরিষেবার মান বজায় রাখার জন্য, মদিনার ক্যাটারিং কোম্পানিগুলোকে তাদের তথ্য আপডেট করার এবং প্রয়োজনীয় অনুমতি গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

হজ ও ওমরাহ হজযাত্রীদের জন্য ক্যাটারিংয়ে প্রমাণিত অভিজ্ঞতা সম্পন্ন নিবন্ধিত সংস্থাগুলোকেই কেবল ইফতারের খাবার সরবরাহ করার অনুমতি দেয়া হবে।

সংস্থাগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি এবং লজিস্টিক প্রয়োজনীয়তাও পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে কমপক্ষে তিনটি লাইসেন্সপ্রাপ্ত রেফ্রিজারেটেড যানবাহন।

খাদ্যের মান এবং পরিষেবার জন্য উচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষ। যাতে করে এই পবিত্র স্থানে ইফতারকারীদের জন্য একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park