ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন দুবাইতে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি দুবাই শহরে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।
ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন ড. ইউনূস।
Leave a Reply