বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত বিএনপি’র আহ্বায়ক কমিটি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে তারা পুস্তস্তবক অর্পণ করে তাদের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রাম দক্ষিণ বিএনপি সব সময় ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।
চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কমিটি গঠনের পর আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি। আমরা দেশ, মানুষ ও দলের জন্য দোয়া করেছি।
তরুণ নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শাহাদাত আহমেদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা দেশগঠনের কাজ করবো। তৃণমূলে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করব।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, আলহাজ্ব গাজী মোহাম্মদ শাজাহান জুয়েল, ভিপি হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আজগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক, ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল হোসেন রবিসহ শ্রমিক দলের সিনিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply