টঙ্গী তুরাগ নদের তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম।
ফজর নামাজের পর থেকে বয়ান করেন নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদার সাদ কান্দলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমে করেছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মুফতি ইয়াকুব। পরে সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। এভাবেই চলছে বয়ান ও তালিম।
এদিকে, বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু হলো। আগামীকাল (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ইজতেমা।
Leave a Reply