ইউক্রেনের চেরনোবিলে সীমান্তবর্তী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রেডিয়েশন শিল্ডে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে এ হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে গণমাধ্যম জানায়, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও আগুন নিভে গেছে। বিকিরণের মাত্রাও এখন স্বাভাবিক হয়েছে। তবে বিষয়টির ওপর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরো জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply