1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী আটক

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে তার নিজ মালিকানাধীন বিনোদন কেন্দ্র ‘শ্যামলছায়া’ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি যশোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

এর আগে সালাহউদ্দিন মিয়াজী এ স্থানে আছে খবর পেয়ে সন্ধ্যা থেকেই ‘শ্যামলছায়া’ ঘেরাও করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যশোরের বেশকিছু নেতা-কর্মী। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

জাতীয় নাগরিক কমিটির যশোরের প্রতিনিধি নূরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখানে ফ্যাসিস্ট হাসিনার ডামি এমপি সালাহউদ্দিন মিয়াজী রয়েছেন এমন খবর পেয়ে সন্ধ্যায় আমাদের কিছু নেতা-কর্মী সেখানে যান। তখন বিনোদনকেন্দ্রের লোকজন তাদের মারধর করে। পরে স্থানীয়রা ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে কেন্দ্রটি ঘেরাও করে শ্লোগান দিতে থাকেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজীকে যশোর থেকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park