1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিজে ব্যাচেলর হলেও অন্যদের বিয়ের পরামর্শ দেন সালমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চায় থাকেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে নিজের নাম প্রেমসম্পর্কে জড়ালেও বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনো সম্পর্ক। যদিও অনুরাগীদের আশা— একদিন ঠিক বিয়ে করবেন ভাইজান। কিন্তু বিয়ে নিয়ে নিজে কোনো আগ্রহ না দেখালেও সালমানের জন্যই একাধিক যুগলের চার হাত এক হয়েছে। তেমনই একটি জুটি শিবা আগারওয়াল ও আকাশদীপ সাবির।

সালমানের পরামর্শেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী শিবা। বলি ভাইজানের সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর। তাই নিজের হবু স্বামী আকাশদীপ সাবিরের সঙ্গেও সালমানের পরিচয় করিয়ে দিয়েছিলেন শিবা।

সম্প্রতি সাক্ষাৎকারে শিবা বলেছেন, সালমানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি আকাশকে ওর কাছে নিয়ে গিয়ে বলেছিলাম— একেই আমি বিয়ে করতে চাই। খুব খুশি হয়েছিলেন সালমান।

আকাশের সঙ্গে বেশ কিছু কাজও করেছেন সালমান খান। এ প্রসঙ্গে শিবা বলেন, ভাইজান বলেছিলেন—তুমি যথেষ্ট চেষ্টা করেছ। তোমার জন্য তোমার স্বামী ‘রঙ্গিলা’, ‘মিস চারশ বিশ’-এর মতো ছবি তৈরি করার চেষ্টা করেছিল তো। এবার চুপচাপ বিয়েটা করে নাও তো। সত্যিই সঠিক পরামর্শ দিয়েছিলেন তিনি।

সালমানের পরামর্শ মেনে ১৯৯৬ সালে বিয়ে করেন শিবা। শুধু শিবা নয়; সালমান বহু সম্পর্ক জোড়া লাগিয়েছেন। যদিও ভাইজানের অনুরাগীদের আক্ষেপ— তারকা কি চিরকুমার হয়েই থাকবেন?

উল্লেখ্য, বর্তমানে নিজের আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত ভাইজান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী। তাই বিরতি নিয়েছিলেন শুটিং থেকে। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। চলতি বছর ঈদে মুক্তি পাবে সিকান্দার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park