প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজার কুতুবদিয়ায় তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামীতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন সিইসি। তিনি বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চান সিইসি।
Leave a Reply