ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।
স্থানীয় দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানায়, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।
Leave a Reply