1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কড়া নিরাপত্তায় আজ মেহজাবীনের গায়েহলুদ

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

দীর্ঘ প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। তার বর পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। তাদের এক যুগের প্রেম পূর্ণতা পাচ্ছে এবার।

আজ রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।
গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।

মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজনদের মধ্যে ইতিমধ্যে সেই আয়োজনে গেছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
সেই আয়োজনে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক জানালেন, এই আয়োজনে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, আজ সন্ধ্যার দিকে গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে।

আগামীকাল সোমবার একই ভেন্যুতে মেহজাবীন ও আদনানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জানা গেছে, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। তার আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park