1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে চেকপোস্ট বসিয়ে রাতভর র‍্যাবের তল্লাশি

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গুলশান, মহাখালী, মানিকমিয়া এভিনিউ, মতিঝিল ও যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে চলে এই তল্লাশি কার্যক্রম।

এ সময় চেকপোস্টগুলোতে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান শনিবার মধ্যরাতে বাহিনীটির তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান গণমাধম্যকে বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে নগরীসহ দেশজুড়ে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে জানানোর অনুরোধও করেন তিনি।

তিনি আরও বলেন, যতোদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে, ততোদিন এই কার্যক্রম চলবে। এ সময় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ারও আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park