1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লীদের প্রবেশ সীমিত করছে ইসরাইল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

রমজান মাস শুরুর আগেই জেরুজালেমের আল-আকসা মসজিদ ও তার আশপাশের এলাকায় নতুন কিছু বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইসরাইল। মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। মসজিদে প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকেই অনুমতি দেওয়া হবে। এছাড়া, তরুণদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা।

ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এসব বিষয় নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ, কারাগার কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সাথে আলোচনা করেছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই বিধিনিষেধ অনুযায়ী, মসজিদে শুধুমাত্র অল্প কয়েক হাজার মানুষ প্রবেশ করতে পারবেন। যদিও, সাধারণত রমজান মাসে লোক সংখ্যা বেশি হয়ে থাকে। তাছাড়া, নির্দিষ্ট কিছু বয়সের যেমন, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী ও ১২ বছরের কম বয়সী শিশুদের প্রবেশে অনুমতি থাকবে।

এছাড়া, শুক্রবারের নামাজে ১০ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। তবে, প্রত্যেককে আগে থেকেই অনুমতি নিতে হবে। অন্যান্য সিদ্ধান্তের সাথে এগুলো আগামী কিছু দিনের মধ্যে অনুমোদন করা হবে।

ধারণা করা হচ্ছে, রমজান মাসের পরিস্থিতি গাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে পরিস্থিতি শান্ত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যথায়, উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বাহিনী প্রস্তুত রাখা হবে।

মসজিদে প্রবেশ নিয়ে মুসলিমদের সাথে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। যদিও, এই ধর্মীয় স্থানটি ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ।

এর আগেও, ২০২১ সালের রমজান মাসে মসজিদে আক্রমণ করে ইসরাইলি বাহিনী। এসময়, মুসলিম ধর্মাবলম্বীদের ওপর হামলা চালানো হয়। সেসময়, শত শত লোক আহত হয়। এসব সহিংসতার কারনে পরবর্তীতে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। এসময়, গাজা উপত্যকায় চলা ১০ দিনের হামলায় ২শ’ ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।

২০২২ সালের রমজান মাসেও ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে একাধিক অভিযান চালায় এবং মুসলিমদের জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেয়। এসময়, মসজিদটি অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য খালি করা হয়, যারা ইহুদি ধর্মীয় উৎসব উদযাপন করতে চেয়েছিল।

গত কয়েক বছরে এসব আক্রমণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরাইলের যুদ্ধ আরম্ভ হওয়ার আগে ২০২৩ সালের রমজান মাসে, সেখানে আক্রমণ এবং গ্রেপ্তারের ঘটনা বেড়ে যায়।

২০২৩ সালের ৭ অক্টোবরথেকে জেরুজালেমের পবিত্র স্থানে মুসলিমদের প্রবেশের ওপর আরও নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে, মসজিদের ভেতরে খুব অল্প সংখ্যক মানুষই প্রবেশ করতে পারে। গত বছর ঈদুল আজহার দিনও আল-আকসা মসজিদের উঠানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এদিন, শত শত মানুষ, বিশেষত তরুণ পুরুষরা, পুরানো শহরের চেকপয়েন্টে পৌঁছানোর পথে বাধার সম্মুখীন হন। কিছু মানুষকে মারধর এবং ধাক্কা দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park