1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ড. ইউনূসকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘ মহাসচিব

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন যে, জাতিসংঘ রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে গুতেরেস রোহিঙ্গা সংকটের মানবিক প্রভাব এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা স্বীকার করেছেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন। এর জবাবে বুধবার জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গুতেরেস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কাজ করার প্রতিশ্রুতিও নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টাকে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সঙ্কটের প্রভাব এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি সম্পর্কে আপনার উদ্বেগ জানতে পেরেছি। জাতিসংঘ রোহিঙ্গাদের স্বাগতিক হিসেবে বাংলাদেশকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সচল করবে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলির সংগঠন (আসিয়ান) এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মিয়ানমারের রিপাবলিক অফ ইউনিয়নে আমার বিশেষ দূতের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাবো।”

জাতিসংঘের প্রধান জানান, রাখাইনের জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা এবং জীবিকা সহায়তা কীভাবে সর্বাধিক করা যায় সে বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের কান্ট্রি টিমকে গাইড করার জন্য তিনি তার সিনিয়র ম্যানেজারদের অনুরোধ করেছেন।

ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে, জাতিসংঘ এই বছরের দ্বিতীয়ার্ধে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফরের কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park