1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি: খালেদা জিয়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় আমি আপনাদের পাশে আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তন সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও ন্যায়বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে।

বেগম জিয়া বলেন, দীর্ঘ ৬ বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একত্রিত হতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। সেই সাথে জুলাই বিপ্লবসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে-এ কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছে। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে এতোদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-এ কথা উল্লেখ করে খালেদা জিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিস্টরা এখনও জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে একহয়ে এসব চক্রান্তকে রুখে দিতে হবে। দলকে পূর্বের ন্যায় নেতৃত্ব প্রদানে সুসংহতভাবে গড়ে তুলতে হবে। প্রতিহিংসা নয়, ভাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park