প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।
সিইসি আরও বলেন, আমরা মনে করি ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনাদের এই সহযোগিতাটা আমরা বিবেচনা করছি। আপনারা জানেন, আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হওয়া আরও ১৮ লাখ ৩৩ হাজার ভোটার নিয়ে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। এ তালিকায় নারীর চেয়ে পুরুষ বেশি
Leave a Reply