1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩০ বছরের পুরোনো স্মৃতি ‘চুরা কে দিল মেরা’ গানে অক্ষয়-শিল্পা

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

৩০ বছর আগের স্মৃতি। সেই স্মৃতি উসকে আরও একবার একমঞ্চে হাজির হলেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠি। সৌজন্যে এইচটির মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৫। এটি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১৫তম সংস্করণ। আর বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয়-শিল্পা। যারা কিনা গত সোমবার (৩ মার্চ) হিন্দুস্তান টাইমস বাংলা আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন।

সেদিন রাতে ক্লাসিক আইভরি গ্ল্যামারের থিম মেনে অক্ষয় কুমার একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন। অন্যদিকে শিল্পা শেঠিকে সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে দেখা যায়। তারাই এই পুরস্কারের সন্ধ্যাটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিলেন। নিজেদের কালজয়ী রসায়ন দিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছিলেন এ তারকা জুটি। এদিন র্যাম্প ওয়াকেও দেখা যায় শিল্পাকে।

একসময় অক্ষয় কুমার ও শিল্পা শেঠির জুটি ছিল বলিপাড়ার অন্যতম সেরা জুটি। এদিন ১৯৯৪ সালের ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার জনপ্রিয় চার্টবাস্টার গান- ‘চুরা কে দিল মেরা ’ গানে নেচে সেই পুরোনো স্মৃতিকেই তাজা করলেন শিল্পা। যে গানটি কিনা গেয়েছিলেন অলকা ইয়াগনিক ও কুমার শানু। এদিন সেই গানেই আসর জমালেন অক্ষয়-শিল্পা। নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। এত বছর পর আরও একবার একইভাবে সবার মন জয় করে নেন। একসঙ্গে স্বপ্নের মতো লাগছিল তাদের!

৩০ বছর পরও অক্ষয় ও শিল্পা হিন্দি সিনেমার দুনিয়ায় সবচেয়ে স্টাইলিশ ও গর্জিয়াস -অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এতদিন পর তাদের একসঙ্গে দেখা অনুরাগীদের কাছে কিছু কম আনন্দের ছিল না। সবারই আশা— আরও একবার রুপালি পর্দায় জুটি বাঁধুন অক্ষয় ও শিল্পা।

এ তারকা জুটি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা, ফারহান আখতার, শিবানী দান্ডেকর, শিখর ধাওয়ান, রেখা ও অভিষেক বচ্চন। অন্যদিকে এদিন মঞ্চে উঠে রেখার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় অভিষেক বচ্চনকে। এ ছাড়া ছিলেন এআর রহমানের মতো সংগীতশিল্পীও। এটা সত্যিই স্মরণীয় একটি রাত ছিল। তবে অবশ্যই মূল আকর্ষণ ছিলেন অক্ষয় ও শিল্পা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park