1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারো নেই’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর অধিকার কারো নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টুরিস্ট পুলিশের মতবিনিময় শেষে তিনি একথা বলেন।

পাঁচ আগষ্ট সরকার পতনের পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ পরিস্থিতির কিছুটা উন্নতির দাবি করলেও এখনো চলছে মব জাস্টিস। এমনকি মব জাস্টিস থেকে রেহাই পাচ্ছে না পুলিশও।

মব জাস্টিস কমছে না। বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিসসহ বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি দ্বিমত করব না হচ্ছে। তবে যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের ওপরেও হামলা হচ্ছে। এক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। জনগণ এমন উচ্ছৃঙ্খল হয়ে গেলে অনেক সময় কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা যায় না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মব জাস্টিস বন্ধে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে যাতে করে মব জাস্টিসের মতো ঘটনা না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর আছে। যে জায়গায় মব জাস্টিস হচ্ছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

ন্যায় বিচার প্রতিষ্ঠা, পুলিশ-বিচার বিভাগের স্বাধীনতা ও জুলাই অভুত্থানে আহত-নিহতের মামলার বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park