1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘এ বছর দেশে নির্বাচন আয়োজন করা কঠিন’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পঠিত

এ বছর দেশে নির্বাচন আয়োজন করা সম্ভবত কঠিন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে নাহিদ আরও বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তা হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সহজ হবে।

নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।

সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং অভ্যুত্থানে শহিদ এক হাজারের বেশি মানুষের প্রতি সম্মানে এ দলিল তৈরি করা হবে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ দল জাতীয় রাজনীতিকে নতুনত্ব আনতে পারে। কয়েক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাইরে রাজনীতিতে নতুন ধারা যোগ করতে পারে এটি।

সারা দেশের অনেক ধনী ব্যক্তি নতুন দলটিকে (এনসিপি) অর্থায়নে সহায়তা করছে উল্লেখ করে ইসলাম বলেন, শিগগিরই তারা নতুন কার্যালয়ের জন্য গণহারে অর্থসহায়তা এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের দিকে নজর দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park