1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের ঘর আলোকিত করে এক কন্যা সন্তান এসেছে। নাম রাহা, বর্তমানে আড়াই বছরে পা রেখেছে সে।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের মিষ্টি ছবি শেয়ার করেন আলিয়া। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে এ অভিনেত্রী নিজের দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আলিয়া।

মেয়ের নাম রাখা প্রসঙ্গে গল্প করতে করতে অভিনেত্রী সেই কথা বলেন।

মেয়ের নাম ‘রাহা’ রাখার কারণ জানিয়ে আলিয়া বলেন, রাহা শব্দের অর্থ আনন্দ ও শান্তি। রাহা তাদের সংসারে আনন্দ ও শান্তি এ দুটি বিষয়ই নিয়ে এসেছে। এ আলাপের এ পর্যায়ে আলিয়া জানান, তার দ্বিতীয় সন্তানেরও নাম নাকি চূড়ান্ত করা হয়ে গেছে।

রণবীরপত্নী আরও বলেন, বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পরিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে, উভয় নামই ঠিক করে রাখতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারি, তাই সন্তানের জন্মের আগেই নাম ভেবে রাখতে বলেছিলাম। বিভিন্ন রকমের নাম সবাই ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল। যদিও সেটা ছেলেদের নাম।

রণবীরের মা নীতু কাপুর বেছে নেন রাহা নামটি। তবে এর পাশাপাশি আরও একটি নাম বেছে রেখেছেন আলিয়া ও রণবীর। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এর কয়েক মাসের মধ্যে এ দম্পতি জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম হয় রাহার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park