নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন-জুলাই মাসেই জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৭ মার্চ) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এই সরকারই জাতীয় নির্বাচন দেবে বলে আমরা মনে করি। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়।’
Leave a Reply