1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়: তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তার শিশু সন্তানের বর্তমান পরিস্থিতির খোঁজখবর এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (৮ মার্চ) সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।

ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছে, তারা সবাই শিশুটির পাশে থাকবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।

তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন, আমাদের দলের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো।

কথোপকথনে তারেক রহমানের কাছে শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তার মা। এটা শুনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। এ সময় শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park