1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গণজাগরণ মঞ্চ ফ্যাসিবাদের ভিত গড়েছিলো, এদের নিয়ন্ত্রণ করুন: ইঞ্জি. ইশরাক

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পঠিত

গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের ভিত গড়ে তোলা হয়েছিলো। এই মঞ্চকে কাজে লাগিয়ে জুডিসিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতনসহ বিরোধী মত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (১২ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কুখ্যাত গণজাগরণ মঞ্চের (শাহবাগী) কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এই মঞ্চের মাধ্যমে জুডিসিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনী হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপিসহ বিরোধী দলমত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল। এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই।’

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলা চালায় গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারের নেতৃত্বে আসা মিছিলটি। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park