1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মধুমিতা সরকারের জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেম করছেন অভিনেত্রী। সম্পর্কের বয় প্রায় ৫ বছর। গেল পূজায় অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তিনি ইন্ডাস্ট্রির কেউ নন, আইটি সেক্টরে কাজ করেন।
মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক সেদিক ঘুরতে। এবারো দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে।

কুয়াশামাখা পাহাড়ি রাস্তায় যখন মধুমিতা-দেবমাল্যর রোম্যান্টিক ছবিতে মজে অনুরাগীরা, ঠিক সেই আবহেই জানা গেল চলতি বছরেই গলায় মালা দিতে চলেছেন মধুমিতা।
মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের শুরুর দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ।”

পাহাড় তাদের এতটাই প্রিয় যে এর পরই অভিনেত্রীর সংযোজন, “বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।


এর আগে তিনি জানিয়েছিলেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনোভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম।

এবং তার পর বাকিটা ইতিহাস।” অতঃপর মধুমিতা যে শীতকালেই বিয়ে করছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়।

সেই বছরই দেবমাল্যর সঙ্গে পরিচয় হয়। প্রথম বিয়ে ভাঙার পর ক্যারিয়ারে মন দেন অভিনেত্রী। তবে গত বছর পূজাতেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park