বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য কোন প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বলছে বাংলাদেশ।
সোমবার (১৭ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের এ প্রতিক্রিয়া জানান। বাংলাদেশকে নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়ায় জানানো হয়, তার বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্নের অপপ্রয়াস। বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ ও দুঃখের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য লক্ষ্য করেছে বাংলাদেশ।
তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালুঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে করা অভিযোগে একটি দেশকে অন্যায় ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ বরাবরই অর্ন্তভুক্তিমুলক ও শান্তিপুর্ণভাবে ধর্ম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ বিশ্বের আরও আন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতা ও সুপরিচিত ব্যক্তিদের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেয়ার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তাদের এমন কোন বক্তব্য দেওয়া উচিত নয় যা ক্ষতিকর ধারনাকে শক্তিশালী করে, ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়।
Leave a Reply