1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফের মা হলেন অভিনেত্রী মানসী

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পঠিত

ফের মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এলো তার কোলজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের নিজেই জানিয়েছে তিনি।

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী বলেন, ‘এবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। তারপর বাড়ি চলে গেছে। তবে মাঝেমধ্যেই আমার কথা বলছে। এখন শুধুই ভিডিও কল ভরসা।’

মায়ের কাছে থাকতে না পারলেও খালার মাধ্যমে হাসপাতালে মানসীর জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে মেয়ে। নবাগতকে ‘বেবি’ বলে সম্বোধন করে তাকে আগাম ভালো থাকার বার্তা দিয়েছে মানসীকন্যা।

এক সময় মানসীর দাম্পত্যে নেমেছিল বিবাদের কালো ছায়া। স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। মানসী নিজেই এক সময় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু মেয়ের মুখ চেয়ে সব ঝামেলা মিটিয়ে নেন, এমনই জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

অভিনেত্রীর স্বামী রুপালি দুনিয়ার বাইরের মানুষ। এমনকি তিনি কখনও সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখিও হন না। জানা গেছে, নতুন মা ও সন্তান ভালোই আছেন।

প্রসঙ্গত, ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park