1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত

দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এ বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে, রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনোরকম ঢিলেমি দেয়নি সরকার। সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছে। ঈদের ছুটিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক। সাধারণত যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, এবারও তেমন ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ অবস্থা যেন বজায় থাকে সে চেষ্টা করা হচ্ছে।

এসময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park