1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সন্দ্বীপের লজ্জা থেকে আজ মুক্ত হলাম: ড. ইউনূস

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্দ্বীপের সঙ্গে দীর্ঘ ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠা লজ্জার। আজ এই লজ্জা থেকে মুক্ত হলাম।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সন্দ্বীপের মানুষ এতদিন কেনো কাদা মাড়িয়ে ডিঙি নৌকা ও বোটে চড়ে পারাপার হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, অথচ ৫০ বছরেও এখানে নিরাপদ যোগাযোগ স্থাপন হয়নি—এটা লজ্জার বিষয়। আজ সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগের নতুন যাত্রা শুরু হলো।

তিনি বলেন, শুধু সন্দ্বীপ নয়, পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন। স্বাধীনতার মাসে আপনাদের এই সুসংবাদ দিতে পেরে আমি গর্বিত। সন্দ্বীপের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের কোনো উন্নয়নই সফল হবে না, যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হয়। ফেরি চালুর আগে নৌঘাট দখলমুক্ত করতে হয়েছে। সমুদ্র উপকূল হওয়ায় এটি বাস্তবায়ন করা কঠিন ছিল।

তিনি জানান, সন্দ্বীপের শহীদ মাহমুদুর রহমান সৈকত ও সাইমুন হোসেন মাহিনের নামে দুটি ফেরিঘাট নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এই ফেরি চালুর মূল কৃতিত্ব প্রধান উপদেষ্টার। গত আগস্টে তাকে জানাই, কাদা-মাটি পেরিয়ে সন্দ্বীপের নারীদের পারাপার হতে হয়। তিনি বলেছিলেন, এটা হতে পারে না, সমাধান করতেই হবে।

তিনি বলেন, এটি একটি দুরূহ প্রকল্প, কারণ বাংলাদেশে সামুদ্রিক ফেরি চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু এই চ্যালেঞ্জ আমরা সফলভাবে মোকাবিলা করেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বখস চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং স্বাগত বক্তব্য দেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

এর আগে, সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে দেশের প্রথম সমুদ্রপথের ফেরি ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে যাত্রা করে। এক ঘণ্টার মধ্যে দ্বীপে পৌঁছালে হাজারো সন্দ্বীপবাসী ফেরিটিকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park