1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন করবে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।

এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিত গুজব, ষড়যন্ত্র করা হচ্ছে। পলাতক ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্য গোপন বৈঠক করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো বর্তমান সরকার দেখছে না এমন প্রশ্ন রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park