1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের গোলাবর্ষণে তিন রুশ সাংবাদিকসহ নিহত ৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

রুশ বাহিনীর দখলে থাকা লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে ছয়জন নিহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন রুশ সাংবাদিকও রয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে চালানো এই হামলায় রাশিয়ার ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আলেকজান্ডার ফেদোরচাক, জভেজদা টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আন্দ্রেই পানভ এবং ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি প্রাণ হারিয়েছেন।

রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তদন্ত কমিটি বলেছে, এ ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজন ১৪ বছর বয়সী কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস-এর সাংবাদিক মিখাইল স্কুরাতভ আহত হয়েছেন। তিনি ছররা বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলাকে ‘নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন।

তার ভাষায়, ‘আমরা এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করব এবং বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করব। আমরা ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (UNESCO) কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাইবো’।

এদিকে পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের দফতর বলেছে, ‘আমরা সাংবাদিক হত্যার তীব্র বিরোধিতা করি এবং চাই যে, এমন ঘটনাগুলোর যথাযথ তদন্ত করা হোক’।

মূলত, সর্বশেষ এই হামলা চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park