মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টাকে বলেছেন আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
পরিবর্তিত এই সময়ে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র,অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে।
আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বলেও চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন। একই সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্পর্ক জোরদারে এক সাথে কাজ করার অঙ্গীকার করেছেন ট্রাম্প।
Leave a Reply