ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে চীনের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
সফরে, ছয়টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।
Leave a Reply