1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। শনিবার (২৯ মার্চ) ফিলিস্তিনি গোষ্ঠীটির প্রধান খলিল আল-হাইয়া এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

খলিল আল-হাইয়া এক টেলিভিশন ভাষণে বলেন, ‘দুই দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাব পেয়েছি। আমরা ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছি।’

হাইয়া আরও বলেন, ‘আমরা আশা করি যে (ইসরাইলি) দখলদাররা এটিকে ব্যাহত করবে না।’

হামাস ও ইসরাইলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

মিশর ইতোমধ্যে ইসরাইল থেকে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নিরাপত্তা সূত্রগুলো। প্রস্তাব অনুযায়ী, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে তারা একটি ‘পাল্টা প্রস্তাব’ পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বিতভাবে তৈরি হয়েছে।

প্রথম ধাপে ১৫ মাসের যুদ্ধের পর গাজায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়, যাতে সংঘর্ষ বন্ধ করা, কিছু ইসরাইলি বন্দিকে মুক্ত করা এবং কিছু ফিলিস্তিনি বন্দিকে ছাড়ার চুক্তি অন্তর্ভুক্ত ছিল।

দ্বিতীয় ধাপে অবশিষ্ট বন্দিদের মুক্তির বিষয়ে সমঝোতা এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।

হামাস বলছে, যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাবের মধ্যে দ্বিতীয় ধাপে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে, যেখানে ইসরাইল প্রাথমিক ৪২ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park