1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘টিকিট কালোবাজারি না থাকায় যাত্রীদের কোনো অভিযোগ নেই’

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রেলপথে ঈদযাত্রায় এবার টিকিট কালোবাজারি না থাকায় যাত্রীদের কোনো অভিযোগ নেই। ভোগান্তি ছাড়া স্বস্তিতে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। ঈদের জামাত ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি।

রবিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে ঈদযাত্রার খোঁজ-খবর নেন।

এদিকে, শেষ মুহুর্তের ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। এদিন সকাল থেকেই রেলপথে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপও বাড়ছে। বিনা টিকেটে ভ্রমণ ঠেকাতে স্টেশন এলাকা থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত তিন স্তরের টিকিট চেকিং পেরিয়ে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োজিত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park