1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না’

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পঠিত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কোনো বাধা-বিপত্তি নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনার মতো কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগের বাসায় সাংবাদিকদের নিকট এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না, দেশ-জাতি জনগণের নির্বাচিত সংসদ চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অনেক বছর পর এবার মুক্ত পরিবিশে সত্যিকারের উৎসব মুখর এবং এবং নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে। সবার মাঝে অতিরিক্ত আনন্দ বিরাজ করছে।তাই সর্বত্র বিএনপির নেতা-কর্মীসহ সবার মাঝে আনন্দ, উচ্ছাস বইছে।

ঈদের পরদিন আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদিবাগের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন। বিপুল নেতা-কর্মীর আপ্যায়নের ব্যবস্থা করা হয় তার বাড়ির আঙিনায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park