1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দ্বিতীয় দফায় তিন বিমানে মিয়ানমারে গেলো সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানো হয়।

এই অভিযানে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও মেডিকেল টিম অংশ নিয়েছে। যেখানে মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক রয়েছেন। এছাড়া, তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্যও অংশ নিয়েছেন। উদ্ধার ও মেডিকেল দল নিজেদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদ (খাদ্য, স্বাস্থ্যসেবা সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়ে গেছেন।

এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আট টন শুকনো খাবার, ২ দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১ দশমিক ৫ টন ত্রাণ তাবু পাঠানো হয়েছে।

এর আগে, রবিবার বাংলাদেশ প্রথম দফায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাবু, শুকনো খাবার এবং মেডিকেল টিম পাঠিয়েছিলো।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিলো দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park