পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৪ শিশুসহ প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৭ জন। গুরুতর আহত হয়েছেন ১ জন।
সোমবার (৩১ মার্চ) রাজ্যের পাথর প্রতিমার ধোলাইহাট থানায় স্থানীয় সময় রাত নয়টায় এই দুর্ঘটনা ঘটে। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী ও উদ্ধারকর্মীর দল। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। ধারণা করা হচ্ছে মজুদকৃত আতশবাজিই বিস্ফোরণের কারণ। ঘটনাস্থলের আশপাশেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর বারুদ ভর্তি ড্রাম। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Leave a Reply