1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পঠিত

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রবিবার রাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে “মার্চ ফর প্যালেষ্টাইন” শীর্ষক কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি- এনসিপি। শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

“দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিকে, রবিবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদ প্যালেস্টাইন’ ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাতে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। রাত ৯টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park