প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। এতে বাংলাদেশের বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ো খোলামেলা আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চারদিনের বিনিয়োগ সম্মেলনে দ্বিতীয় দিনে এ বৈঠক করেন তারা।
Leave a Reply