ইসরাইলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানান জানান তিনি। সালাহউদ্দিন বলেন, বিএনপি সব সময়ই মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে।
গাজায় ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ নেমে আসছে রাস্তায়। জানাচ্ছে ঘৃণা। তেমনই এক কর্মসূচি ছিলো আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে গাজা ও রাফায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অভিযোগ, বিগত সরকার ইসরাইলের সাথে নানা ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইহুদি সেই দেশ থেকে প্রযুক্তি এনে বিরোধী মত দমন করেছে।
মুসলমানদের ওপর চলা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা।
Leave a Reply