দৈনিক আমার দেশের সম্পাদক মাহামুদুর রহমান বলেছেন, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
শনিবার (১২ এপ্রিল) সকালে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মাহামুদুর রহমান বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন। এসময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কারের নীতিমালাও তুলে ধরেন মাহমুদুর রহমান। দলীয় রাজনীতিতে সেনাবাহিনীর প্রবেশ দেশের জন্য মঙ্গল নয় বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজনে এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমেদ বলেছেন, বাংলাদেশের জনগণকে ভারতের বিষয়ে সদা সর্তক থাকতে হবে।
Leave a Reply